সফটওয়্যার ছাড়া কম্পিউটারে পার্টিশন
====================
আজকে আমরা দেখব কীভাবে খুব সহজে আপনি আপনার কম্পিউটারে পার্টিশন দিতে পারেন। তাও আবার কোন সফটওয়্যার ছাড়া।১। প্রথমে আপনার কম্পিউটারে থাকা My Computer অপশনের উপর মাউসের Right Button Click করে Manage অপশনে যান।
পোষ্টের ছবিটি লক্ষ্য করতে পারেন, ধারাবাহিক ভাবে সাজানো আছে স্টেপগুলো।
তখন ২নং ছবির মতো Window আসবে।
২। এখান থেকে Disk Management এ প্রবেশ করুন। আপনার কম্পিউটারের টোটাল পার্টিশন দেখাবে। ৩নং ছবির মতো।
৩। তারপর আপনার নিচের যে Drive থেকে স্পেস নিয়ে নতুন পার্টিশন Drive করতে চান-তার উপর রাইট ক্লিক করুন। সেখান থেকে SHIRNK VOLUME… এ ক্লিক করুন। ৪নং ছবিটি লক্ষ্য করুন।
তারপর ৫নং ছবির মতো Window আসবে।
৪। সেখান থেকে আপনার ঐ DRIVE কত স্পেস খালি আছে তাও দেখাবে। (৬নং ছবি দেখুন)
৫। এবার আপনি নতুন DRIVE এ; ঐ খালি স্পেস থেকে, কত GB স্পেস নিতে চান-তার ১০২৪ MB দিয়ে গুন দিয়ে লাল চিহ্নিত জায়গায় লিখুন।
যেমন, আপনি যদি ২০ MB স্পেস নতুন DRIVE এ দিতে চান-তাহলে ২০x১০২৪=২০৪৮০ উপরের ছবির মতো Enter The Amount of Space to Shirnk in MB ঘরে লিখুন।
৬। তারপর SHIRNK এ ক্লিক করুন। কিছুক্ষণ অপেক্ষা করুন, আপনার নতুন DRIVE তৈরি হয়ে যাবে।
তারপর আপনার কম্পিউটার রিস্টার্ট দিন। তারপর আপনার নিজের পার্টিশন দেওয়া নতুন DRIVE আপনার মতো করে ব্যবহার করুন।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন।
নিজে জানুন, অন্যকে জানানোর সুযোগ করে দিন।
No comments:
Post a Comment