মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক-বিশেষজ্ঞ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করুন।
প্রিয়
শিক্ষাবিদগণ,
মাইক্রোসফট
বিশ্বাস করে যে, একুশ শতকের শিক্ষার্থীদের দক্ষতা, এককভাবে প্রযুক্তি নির্মাণ করতে পারে না। প্রযুক্তি সহায়ক শক্তি হিসেবে কাজ করে। আমরা শিক্ষকদের দক্ষতায় বিশ্বাস করি।
আমরা মনে করি শিক্ষক এবং প্রযুক্তি সম্মিলিতভাবেই কেবল সাফল্য অর্জন করতে পারে।
প্রযুক্তি
ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের একুশ শতকের দক্ষতা র্অজনের লক্ষ্যে মাইক্রোসফট শিক্ষাবিদদের
জন্য এক বিশেষ সুযোগ নিয়ে এসেছে। পৃথিবীর প্রায় ২০০টি দেশের ১৯ কোটি শিক্ষার্থীদের ভবিষ্যত
নির্মাণের লক্ষ্যে প্রায় ১ লক্ষ শিক্ষাবিদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক-বিশেষজ্ঞ (MiE – Expert) হওয়ার সুযোগ গ্রহণ করুন।
বিশ্বের
সবচেয়ে উদ্ভাবনী শিক্ষাবিদ হিসেবে, মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক-বিশেষজ্ঞ (MiE – Expert) শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহারের
মাধ্যমে শিক্ষার্থীদের উন্নয়নে অবদান রাখছে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা :
- মাইক্রোসফট এর প্রযুক্তি সামগ্রী বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
- স্বতন্ত্র (এক্সক্লুসিভ) পেশাদারী উন্নয়নে সুযোগ পাবেন।
- একজন চিন্তাবিদ হিসেবে নিজের পেশা ও গবেষণা কাজের মাধ্যমে কর্মজীবন গড়ে তুলতে পারবেন।
- ২০১৫ সালের মার্চে ওয়াশিংটনের রেডমন্ডে মাইক্রোসফট গ্লোবাল ফ্রী শিক্ষা সফর এর সুযোগ পাবেন।
মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক-বিশেষজ্ঞ হিসেবে সমাজে আপনার ভূমিকা:
- শিক্ষায় তথ্য প্রযুক্তির ব্যবহার করে শিখন শেখানো কার্যক্রমে আপনার দক্ষতা বৃদ্ধি করুন।
- মাইক্রোসফট এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে আপনার শিক্ষা বিষয়ক মতামত দিয়ে সহায়তা করুন।
- বিভিন্ন সম্মেলন ও ট্রেইনিং এ মাইক্রোসফটের বিশেষ দূত হিসেবে কাজ করুন। কিভাবে মাইক্রোসফট শিক্ষা উন্নয়নে অবদান রাখছে বলুন।
- শুরু করুন সহজ ৪টি ধাপ দিয়ে:
প্রথম ধাপ:
- কর্মসূচিগুলো নিষ্ঠার সাথে পর্যালোচনা করুন।
- একজন মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক-বিশেষজ্ঞ হিসেবে শিক্ষার্থীদের শিখন শেখানো কার্যক্রমের উন্নয়নে মাইক্রোসফটের প্রযুক্তি ব্যবহার করুন।
এক বছরে একজন
মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক-বিশেষজ্ঞ সাধারণত :
- ৮-১০ টি webinar এ উপস্থিত থেকে প্রযুক্তি ও শিক্ষা সম্পর্কিত নতুন ধারণা দিবেন।
- নিজের এলাকায় (স্কুল, জেলা বা প্রশিক্ষণের স্থানে) শিক্ষণ দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রশিক্ষণের আয়োজন করবেন।
- যোগ্যতা বৃদ্ধির জন্য নিজেকে একজন চিন্তাবিদ হিসেবে প্রতিষ্ঠিত করবেন।
- দুই বা ততোধিক সেমিনারে বক্তব্য প্রদান করবেন।
- নিয়মিত সামাজিক মিডিয়াতে (ফেসবুক ও টুইটার)মাইক্রোসফটের শিক্ষা প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করবেন।।
- প্রতি তিন মাসে কমপক্ষে একটি ব্লগ লিখে মাইক্রোসফট শিক্ষক নেটওয়ার্ক (MSEN) এর উল্লেখযোগ্য বিষয়গুলো আলোচনা করবেন।
- কমপক্ষে ৪টি সেমিনারে অংশগ্রহণ করে মাইক্রোসফটের শিক্ষা প্রযুক্তির উল্লেখযোগ্য দিক জনসম্মুখে তুলে ধরবেন।
দ্বিতীয় ধাপ :
- মাইক্রোসফট শিক্ষক নেটওয়ার্ক যোগ দিন এবং আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন।
তৃতীয় ধাপ:
- আপনার শেখানোর কর্মকাণ্ড জমা দিন।
- শেখানোর কর্মকাণ্ড জমা: শেখানোর কর্মকাণ্ড মূলত প্রকল্প ভিত্তিক বা অনুসন্ধান ভিত্তিক হবে যা একুশ শতকের শিখন শেখানো কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট।
- অতীতের সেরা শিক্ষা কার্যক্রম বর্ণনা করার জন্য একুশ শতকের শিক্ষা পরিকল্পনার উদাহরণসহ ভিডিও চিত্রের মাধ্যমে বর্ণনা করুন।
- মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক-বিশেষজ্ঞ হওয়ার জন্য সকল শেখানোর কার্যক্রম ইংরেজিতে লিখে জমা দিন।
- মাইক্রোসফট উদ্ভাবনী শিক্ষক-বিশেষজ্ঞদের কাছ থেকে শেখার কার্যক্রম দেখুন।
চতুর্থ ধাপ:
- আপনার প্রোফাইল এবং শেখানোর কার্যক্রম এর লিংক আগামী ১৫ অক্টোবর ২০১৪ এর মধ্যে (apacexp@microsoft.com) এই ইমেইল ঠিকানায় পাঠিয়ে দিন।
আপনাদের যদি
কোন প্রশ্ন থাকে তবে দয়া করে নিম্নের ইমেইলের মাধ্যমে আমাদেরকে জানান।
No comments:
Post a Comment