Sunday, October 1, 2017

হার্ডডিস্কের যে কোনো ড্রাইভ হাইড এবং আনহাইড করার নিয়ম

হার্ডডিস্ক পার্টিশন করার কাজটা হয়ত আমরা সবাই জানি। পার্টিশন করার পর সচরাচর সি ড্রাইভে উইন্ডোজ লোড করা হয় এবং অন্যান্য ড্রাইভে বিভিন্ন তথ্য রাখা হয়। কোনো ড্রাইভে সফটওয়্যার, কোনো ড্রাইভে অডিও-ভিডিও, কোনো ড্রাইভে নাটক-সিনেমা ইত্যাদি রাখার সুবিধার জন্যই মূলত হার্ডডিস্ক পার্টিশন করা হয়। ইচ্ছামত তথ্য রাখার পর যদি মনে করেন কোনো একটি ড্রাইভ শো করাতে চান না। মানে মাই কম্পিউটারে ডবল ক্লিক করলে হাইড/লুকানো ড্রাইভটা দেখাবে না; এই অবস্থা চাইলে আপনি সেভাবেই কাজটা করে রাখতে পারেন। কাজটি করার নিয়ম;
১। মাই কম্পিউটারে রাইট ক্লিক করুন।
২। তারপর manage এ ক্লিক করুন।
৩। এবার Disk management এ ক্লিক করুন।
৪। সব ড্রাইভগুলো দেখাবে। যে ড্রাইভটা হিডেন করতে চান তার ওপরে রাইট ক্লিক করুন।
৫। change drive letter and paths… এ ক্লিক করুন।
৬। Remove এ ক্লিক করুন। Ok করুন। এবার মাই কম্পিউটার ওপেন করে দেখুন ড্রাইভটি হিডেন হয়ে গেছে।
৭। ড্রাইভটি আবার শো করতে চাইলে, নিচের নিয়ম অনুস্মরণ করুন;  
৮। মাই কম্পিউটারে রাইট ক্লিক করুন।
৯। তারপর manage এ ক্লিক করুন।
১০। এবার Disk management এ ক্লিক করুন।
১১। এখানে সব ড্রাইভগুলোই দেখাবে। হিডেন করা ড্রাইভটার ওপরে রাইট ক্লিক করুন।
১২। change drive letter and paths… এ ক্লিক করুন।
১৩। Add এ ক্লিক করুন। যে কোনো একটি লেটার সিলেক্ট করে Okকরুন।

মাই কম্পিউটার ওপেন করে দেখুন ড্রাইভটি দেখা যাচ্ছে। 

No comments: